লালবাগ কেল্লা বা কেল্লা আওরঙ্গবাদ নিয়ে কিছু কথা
ইতিহাসে মোঘল সম্রাজ্যের কথা বিশেষভাবে উল্লেখ আছে যার কিছু নিদর্শন লালবাগ দুর্গে আসলে চোখে পড়ে। একটি স্থাপনা তৈরীতে কত যে বাধা বিপত্তি আসতে পারে তা এই দুর্গ সাক্ষী।
অসম্পূর্ণ লালবাগ দুর্গটি মুঘল সম্রাট আজম শাহ ১৬৭৮ সালে নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণ কাজ চলাকালীন সম্রাটকে মারাঠা বিদ্রোহ দমনের জন্য দিল্লি চলে যেতে হয়েছিল। কাজ বন্ধ হয়ে যাওয়ার প্রায় এক বছর পরে তৎকালীন নবাব শায়েস্তা খাঁ পুনরায় লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করলেও প্রায় ৪ বছর পর ভবনটির নির্মাণ কাজ সম্পূর্ণভাবে স্থগিত হয়ে যায়।
শায়েস্তা খাঁনের প্রিয় মেয়ে পরী বিবি মৃত্যুর পর সকলে ভবনটিকে অপয়া ভাবতে শুরু করে। পরী বিবির মৃত দেহ লালবাগ দুর্গের মাঝ খানে সমাহিত করা হয়েছিল, এর পর থেকেই এটি পরী বিবির সমাধি হিসেবে পরিচিত হয়ে ওঠে। পরবর্তীতে পরি বিবির সমাধির চারপাশে নবাবের বিভিন্ন প্রিয় জনের সমাধি দেয়া হয়েছিল।
লালবাগ দুর্গের পূর্ব নাম ছিল ‘কেল্লা আওরঙ্গবাদ’। পরবর্তীতে এলাকার নামের সাথে তাল মিলিয়ে এটা লালবাগ কেল্লা নামে পরিচিতি লাভ করে।
আমি Shubho Kumar Mahanta ও @Jahan-E-Nur গত ০৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কেল্লার বিভিন্ন স্থাপনার কিছু স্থির চিত্র কামেরা বন্দি করেছিলাম।
#LalBagKella #heritage #photography #charundigital #charunartphotography